মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত

‎​সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
‎​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার এসইডিপি-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)' এর আয়োজনে  শুক্রবার (১২ জুন) সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
‎​দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনী ও আলোচনা সভায় ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। 
‎তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই উদ্ভাবনী আইডিয়াগুলোই আগামী দিনের বাংলাদেশের মূল চালিকাশক্তি হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা এগিয়ে যাব।"
‎​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা এবং নতুন নতুন ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের তৈরি বিভিন্ন প্রজেক্টের খোঁজখবর নেন।
‎বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক৷ ( শিক্ষা ও আইসিটি) মাসুদরানা, 
‎শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি মুরারিচাঁদ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ।
‎স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
‎​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আশজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তরুণ উদ্ভাবকদের এই মিলনমেলা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
‎উল্লেখ্য, মেলায় মোট স্টল ছিলো ৩৫ টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল হক চৌধুরী

1

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

2

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

3

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

4

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

5

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

6

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

7

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

8

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভ

9

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

10

সিলেটে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

11

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

12

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

13

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

14

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

15

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

16

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

17

দুর্নীতি কমাতে সৎ মানুষ নির্বাচন করতে হবে: সিলেটে দুদক চেয়ার

18

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

19

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

20