মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের পাশে রোটারী ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল

‎সিলেটের সোনাতলায় অপহরণ, ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু ফাহিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রোটারী ইন্টারন্যাশনালের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 
‎শুক্রবার (১২ জুন) ​রোটারী ক্লাব অব সিলেট নিউ সিটির (এয়ারপোর্ট রোড, বড়শালায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
‎এ সময় উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর (বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর) পিডিজি ইশতিয়াক জামান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি)​ আতাউর রহমান পীর, নিউ সিটি চার্টার্ড প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার ​জাকির আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট (পিপি)
‎​কয়েস আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট (পিপি)
‎​তোফায়েল আহমেদ, সিলেট নিউ সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর (ডিস্ট্রিক্ট ৬৫)। ​ড. মীর শাহ আলম।
‎​সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা নিহত ফাহিমার শোকাহত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় নেতৃবৃন্দ ফাহিমা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
‎​"শিশু ফাহিমার ওপর এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে গভীরভাবে স্তব্ধ ও ব্যথিত করেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই— অতি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।"
‎​ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ও নৃশংস ঘটনা রোধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
‎​সাক্ষাৎকালে ফাহিমার পরিবারের সদস্যরা তাদের আদরের সন্তানকে হারানোর অবর্ণনীয় দুঃখ ও ঘটনার বিভিন্ন দিক প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। রোটারী নেতৃবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব রোটারিয়ান ও ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
‎​সাক্ষাৎ শেষে রোটারী প্রতিনিধি দলের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

1

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

2

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

3

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

4

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

5

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

6

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

7

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র‍্যালি ও আল

8

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

9

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজীদ মাহমু

10

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

11

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

12

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

13

সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের পাশে রোটারী ইন্টারন্যাশনাল

14

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

15

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

16

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

17

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

18

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

19

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

20