মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি কমাতে সৎ মানুষ নির্বাচন করতে হবে: সিলেটে দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সিলেট সারাদেশের জেলাগুলোর মধ্যে অন্যতম একটি ধনী জেলা। যেখানে ধন সম্পদ বেশী সেখানে দুর্নীতিও কিছুটা বেশী হতে পারে। তবে আমরা যদি সৎ মানুষ নির্বাচন করতে পারি তাহলে দুর্নীতি কমবে। কিন্তু তা না পারলে দুর্নীতি কমবেনা। আর তাই সৎ লোক নির্বাচন করতে হবে।

তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি। এই পূণ্যভূমিতে দুর্নীতি হতে পারেনা। এ ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

দুদক চেয়ারম্যান রবিরবার (২৩ নভেম্বর) সকালে নগরীর আলমপুরে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

 এসময় তিনি আরও বলেন, আমরা দুর্নীতি করলে আমাদের সন্তানরাও সেটাকে স্বাভাবিক হিসাবে ধরে নিবে। এটা দেশের জন্য সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সন্তানের কাছে ঘুষখোর হিসাবে পরিচিত হওয়ার চেয়ে লজ্জার কিছু হতে পারেনা। সন্তানদের কাছে যাতে আমাদের মাথা হেঁট না হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি দুর্নীতির ঘটনা প্রকাশ করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদক এর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মোঃ আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

1

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

2

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

3

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

4

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

5

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

6

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

7

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

8

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

9

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

10

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

11

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

12

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

13

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

14

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

15

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র‍্যালি ও আল

16

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

17

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

18

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

19

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

20