মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

সিলেটে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নগরীর টুকেরবাজার এলাকার নোয়াগাঁও নতুন টুকেরবাজার মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এরিয়া প্রোগ্রাম।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সিলেট সদর উপজেলার তালিকাভুক্ত প্রায় ৫ হাজার ৫০০ শিশু এবং তালিকাভুক্ত নয় এমন আরও প্রায় ৫০০ শিশুকে নিয়ে এ আয়োজন।
পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ঝলক। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন। জন্মদিনের গান, কেক কাটা এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠান শেষে প্রতিটি শিশুর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

সিলেট এড়িয়া প্রোগ্রাম কো অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি তাঁর বক্তব্যে বলেন,“এ ধরনের উদ্যোগ শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে গড়ে তুলতে সরকার ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ থানা তদন্ত অফিসার মুজাহিদ, সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফ। 
সিলেট সিটি কর্পোরেশনের ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

1

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

2

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

3

সিলেটে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

4

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

5

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

6

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

7

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

8

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

9

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

10

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

11

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

12

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

13

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

14

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল হক চৌধুরী

15

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

16

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

17

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

18

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

19

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

20