মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্যালি

এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো) এবং নারী চা-শ্রমিকদের সংগঠন নারী মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দলদলি চা-বাগানে প্রায় দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের অংশগ্রহণে র‌্যালি করা হয়।

র‌্যালিতে চা-শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্লে-কার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালি শেষে চা-শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, একডো'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, দলদলি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, সহসভাপতি অনিতা দাস, নারী চা-শ্রমিকদের সংগঠন নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক, কলেজ শিক্ষার্থী সুস্মিতা দাস।

আলোচনা সভায় চা শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন। তারা দেশের চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নারী চা-শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা, চা-বাগানগুলোতে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা, প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং নারী চা-শ্রমিকদের জন্য বাগানের সেকশনগুলোতে প্রয়োজনীয় শৌচাগার নির্মাণ করার দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

1

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

2

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে

3

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

4

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র‍্যালি ও আল

5

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

6

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

7

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

8

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

9

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

10

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

11

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

12

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

13

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

14

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

15

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজীদ মাহমু

16

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

17

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

18

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

19

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

20